আশুলিয়ায় নাস্তা খেয়ে পোশাক কারখানার অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকার দি রোজ ড্রেসেস নামের একটি পোশাক কারখানার আজ শুক্রবার রাতের টিফিন (নাস্তা) খেয়ে অর্ধ শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারখানাটির মালিক বাংলাদেশ তৈরি পোশাক মালিকদের সংগঠনের (বিজিএমইএ) সভাপতি আতিকুল ইসলাম। আশুলিয়া থানা ও হাসপাতাল কর্তৃপক্ষসহ শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, দিনের কাজ শেষে কয়েকশ শ্রমিক রাতে অতিরিক্ত দায়িত্ব পালন করছিলেন। এজন্য শ্রমিকদের কলা, কেক ও ডিম খেতে দেওয়া হয়। রাত সাড়ে আটটার দিকে খাওয়ার আধা ঘণ্টার মধ্যে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। এসময় কারখানার পক্ষ থেকে তাদের স্থানীয় নারী ও শিশু সাস্থ্য হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। নারী ও শিশু সাস্থ্য হাসপাতালের সহকারী ব্যবস্থাপক হারুন-অর-রশিদ প্রথম আলো ডটকমকে বলেন, অন্তত ৯০ জন শ্রমিক অসুস্থ হয়ে তাদের হাসপাতালে ভর্তি হন। যাদের সকলেই খাদ্যে বিষক্রিয়াজনিত কারণেই অসুস্থ হয়ে পড়েন। চিকিত্সা দেওয়ার পর তঁারা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। কারও অবস্থা আশঙ্খাজনক নয়। ওই হাসপাতালে চিকিত্সাধীন শ্রমিক রেশমা, রেহানা ও ঝুমাসহ আরও অনেকে বলেন, নাস্তা খাওয়ার কয়েক মিনিটের মধ্যে তাদের বমি বমি ভাব হয়। এরপর মাথা ঘুরে তঁার মেঝেতে পড়ে যান। অনেকের আবার পেটের ব্যাথার সঙ্গে বমিও হয়।আতিকুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, শ্রমিকেরা রাতের পালার কাজ করছিলেন। রাত জেগে কাজ করার কারণে তাদের কলা, কেক আর ডিম খেতে দেওয়া হয়। এসব খাওয়ার পর পরই বেশ কিছু শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তাদের হাসপাতালে ভর্তি করে চিকিত্সা দেওয়া হচ্ছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নাস্তা খাওয়ার পর কেন শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েন তা খতিয়ে দেখা হবে।