আশুলিয়ায় পোশাক-কারখানার ২৯০ জন শ্রমিককে ছাঁটাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশুলিয়ার শিমুলতলী এলাকায় পলমল লিমিটেড নামের একটি পোশাক-কারাখানার ২৯০ জন শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। শ্রমিক-আন্দোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। আজ রোববার তাঁদের ছাঁটাই করা হয়।পলমল গ্রুপের উপমহাব্যবস্থাপক মেজর (অব.) ফারুক আহমেদ জানান, শ্রম আইন অনুযায়ী সব ধরনের সুবিধা দিয়েই শ্রমিকদের ছাঁটাই করা হয়েছে।গতকাল শনিবার পলমল গ্রুপের পাঁচ হাজার শ্রমিক ইনক্রিমেন্টের দাবিতে কাজ বন্ধ করে দিনভর বিক্ষোভ করে। পরে কোনো সিদ্ধান্ত ছাড়াই গতকাল সন্ধ্যার পর শ্রমিকেরা বাড়ি যান।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শ্রমিক জানান, দ্রব্যমূল্যের কারণে তাঁরা কিছুদিন ধরে ইনক্রিমেন্টের দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু কর্তৃপক্ষ তাঁদের দাবি বারবার উপেক্ষা করেছে। এ কারণে তাঁরা আন্দোলনে নেমেছেন।