আশুলিয়ায় প্যাকেজিং প্রতিষ্ঠানে ডাকাতি, নিরাপত্তা কর্মকর্তা খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাভারের আশুলিয়া থানার গৌরীপুর এলাকায় শানিন গ্রুপের ‘শানিন প্যাকেজিং’ নামের একটি প্রতিষ্ঠানে আজ শনিবার এক ডাকাতির ঘটনায় প্রতিষ্ঠানের একজন নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত কর্মকর্তার নাম রফিকুল ইসলাম (৩০)।আশুলিয়া থানার পুলিশ জানিয়েছে, আজ সকালে একদল ডাকাত শানিন প্যাকেজিংয়ে তালা ভেঙে ডাকাতির জন্য ঢোকে। এ সময় প্রতিষ্ঠানে কর্মরত নিরাপত্তা কর্মীরা তাদের বাধা দেয়। নিরাপত্তা কর্মী ও ডাকাতদের ধস্তাধস্তির একপর্যায়ে ডাকাতেরা রফিকুল ইসলামকে শ্বাসরোধ করে হত্যা করে।হত্যাকাণ্ডের পরপরই ডাকাতেরা পালিয়ে যায়। তবে তারা প্রতিষ্ঠানটির কিছু টাকা লুট করে।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তবে এ ব্যাপারে তাত্ক্ষণিকভাবে কোনো মামলা না হলেও দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।