আশুলিয়ায় ফোম কারখানায় আগুন, আহত ৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় (ডিইপিজেড) গতকাল সোমবার রাতে ফোম তৈরির একটি কারখানায় আগুন লাগে। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের পাঁচ কর্মী আহত হয়েছেন।ডিইপিজেড ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে তিনটার দিকে সোয়াইন লোন বিডি লিমিটেড নামের ফোম তৈরির কারখানার নিচতলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের গাজীপুর, টঙ্গী, ধামরাই, কালিয়াকৈর, সাভার ও ডিইপিজেডের ইউনিট সকাল সাতটায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে গিয়ে এ সময় পাঁচ কর্মী আহত হন।ফায়ার সার্ভিসের ডিইপিজেড শাখার সিনিয়র স্টেশন কর্মকর্তা জানিয়েছেন, আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে অনেক মালামাল পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা হয়নি।কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জাহাঙ্গীর আলমের দাবি, কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ের কাজ চলছে।