আশুলিয়ায় বাড়তি মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আশুলিয়া থানার জিরাবো এলাকায় এজাক সোয়েটার নামক একটি পোশাক কারখানার শ্রমিকেরা মজুরি বাড়ানোর দাবিতে আজ বৃহস্পতিবার বিক্ষোভ প্রদর্শন করেছেন। বিক্ষোভে পাঁচ শতাধিক শ্রমিক যোগ দেন।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, আজ সকাল আটটায় শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে ওই কারখানা চত্বরে বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ তাঁদের নিবৃত্ত করার চেষ্টা করে। কিন্তু শ্রমিকেরা তাঁদের দাবিতে অটল থাকেন। কর্তৃপক্ষ বেলা সাড়ে ১১টার দিকে ছুটি ঘোষণা করলে শ্রমিকেরা কারখানা এলাকা ত্যাগ করেন। আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।