আশুলিয়ায় মজুরি বাড়ানোর দাবিতে বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোয়েটারপ্রতি মজুরি বাড়ানোর দাবিতে আশুলিয়ার জামগড়া এলাকায় ইউনিভার নিটিং গার্মেন্টস লিমিটেডের শ্রমিকেরা আজ বৃহস্পতিবার কারখানার ভেতর বিক্ষোভ করছেন। কারখানায় এক হাজার ৭০০ শ্রমিক রয়েছেন।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকেরা কারখানায় এসে সকাল থেকে কাজ বন্ধ রেখে বিক্ষোভ করছেন। শ্রমিকদের কাজে ফিরিয়ে আনতে আশুলিয়া থানা পুলিশ মালিকপক্ষ ও শ্রমিকপক্ষকে সঙ্গে নিয়ে সমঝোতা বৈঠক করছে।