আশুলিয়ায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে একজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাভারের আশুলিয়ার বিশমাইল এলাকায় গতকাল সোমবার মধ্যরাতে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন। তবে তাঁর নাম-পরিচয় পাওয়া যায়নি।র্যাবের দাবি, নিহত যুবক ছিনতাইকারী।র্যাব-৪ জানায়, গতকাল রাত সোয়া একটার দিকে আশুলিয়ার বিশমাইল এলাকায় একদল ছিনতাইকারী একটি রিকশার গতিরোধ করে। এ সময় রিকশার যাত্রীর কাছ থেকে মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিতে গেলে তিনি চিৎকার দেন। চিৎকার শুনে টহলরত একটি র্যাবের দল সেখানে গেলে ছিনতাইকারীরা র্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। র্যাবও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে র্যাব একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। বাকিরা পালিয়ে যায়। এ ছাড়া ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি গুলি ও গুলির খোসা উদ্ধার করা হয়েছে।