আশুলিয়ায় র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ার জিরাব বিশমাইল এলাকায় আজ শুক্রবার ভোরে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছে। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি।র‍্যাব-৪-এর গণমাধ্যম শাখার দায়িত্বে থাকা ক্যাপ্টেন আলী আহসান জানান, একদল সন্ত্রাসী ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জিরাব বিশমাইল এলাকায় আজ ভোরে অভিযান চালান। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা র‍্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। র‍্যাবও পাল্টা গুলি চালায়। এতে ঘটনাস্থলে একজন এবং আহত অবস্থায় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরেকজনের মৃত্যু হয়। র‍্যাব ঘটনাস্থল থেকে দুটি রিভলবার, দুটি চাপাতি ও ১২টি গুলি উদ্ধার করেছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।