আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, কয়েকটি কারখানায় ছুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোয়েটারপ্রতি পারিশ্রমিক বাড়ানোর দাবি আদায়কে কেন্দ্র করে সৃষ্ট শ্রমিক অসন্তোষের মুখে রাজধানীর আশুলিয়া থানার জিরাবো ও ঘোষবাগ এলাকার কয়েকটি কারখানায় আজ বৃহস্পতিবার ছুটি ঘোষণা করা হয়েছে।আশুলিয়া থানা পুলিশ ও শ্রমিকেরা জানান, আশুলিয়ার জিরাবো এলাকার হরিজন ফ্যাশন ওয়ার লিমিটেড নামে একটি পোশাক-কারখানার শ্রমিকেরা কয়েক দিন ধরে সোয়েটারপ্রতি পারিশ্রমিক বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন।কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি পূরণে অপারগতা জানালে আজ সকালে কয়েকজন কর্মকর্তার সঙ্গে শ্রমিকদের বাকবিতণ্ডা হয়। এর পর সকাল সাড়ে নয়টার দিকে শ্রমিকেরা কারখানার কাজ বন্ধ করে বেরিয়ে যান।কারখানা থেকে বের হওয়ার পর হরিজনের শ্রমিকেরা ওই এলাকার ম্যাগপাই, মাসকট, অ্যাজাক সোয়েটারসহ কয়েকটি কারখানায় বাইরে থেকে ইটপাটকেল ছোড়েন। এ সময় জিরাবোসহ পাশের ঘোষবাগ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফলে কর্তৃপক্ষ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করে।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেছেন, গোলমালের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়লে আশপাশের কয়েকটি কারখানায় কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে।