আশুলিয়ায় সেতারা গার্মেন্টস বন্ধ, শ্রমিক ও পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রমিক অসন্তোষের কারণে আশুলিয়ার জামগড়া এলাকার সেতারা গার্মেন্টস লিমিটেড অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। আজ বুধবার সকালে শ্রমিকেরা কাজে এসে কারখানা বন্ধের নোটিশ দেখে বিক্ষোভ শুরু করলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিলে শ্রমিকেরা ওই এলাকা ছেড়ে চলে যায়। পুলিশ ও গার্মেন্টস শ্রমিকেরা জানায়, শ্রমিকেরা আজ সকাল আটটার দিকে কাজ করতে এসে কারখানা বন্ধের নোটিশ দেখে ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা বিক্ষোভ মিছিল করে কারখানার মূল ফটক ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের বাধা দিলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে শ্রমিকেরা আবদুল্লাহপুর বাইপাইল সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে শ্রমিকেরা ওই এলাকা ছেড়ে চলে যায়।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।