আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের আশুলিয়ার আবদুল্লাহপুর বাইপাইল সড়কের জামগড়া এলাকায় মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে দুজন মোটরসাইকেল আরোহীর প্রাণহানি ঘটেছে।আজ শুক্রবার রাত সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রুবেল (২০) ও অজ্ঞাতনামা একজন।জানা গেছে, আজ রাত সাড়ে আটটার দিকে জামগড়া এলাকায় যাত্রীবাহী একটি বাস একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুজন আরোহী নিহত হন। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে এবং প্রায় আধঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।এদিকে রাস্তা পারাপারের সময় আশুলিয়ার ঢাকা-আরিচা মহাসড়কের নয়ারহাট এলাকায় আজ ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইউসুফ (৩৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। তিনি আশুলিয়ার চাকলগাঁও গ্রামের বাসিন্দা।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।