আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় পোশাকশ্রমিকসহ নিহত ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাভারের আশুলিয়ার বগাবাড়ী এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন পোশাকশ্রমিকসহ তিন ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছে পাঁচজন। আজ বুধবার সকাল সাতটায় আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে ওই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা যায়নি। অপর দুজন হচ্ছেন পোশাকশ্রমিক সুইটি (২২) এবং কাঁচামাল ব্যবসায়ী আবুল বাশার (২৩)। সুইটির বাড়ি মানিকগঞ্জে। আহতদের প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানায়, বাইপাইলগামী একটি লেগুনা (হিউম্যান হলার) ভৈরবগামী একটি বাসের সঙ্গে ধাক্কা খেলে ওই দুর্ঘটনা ঘটে। পুলিশ লেগুনা ও বাসটি আটক করেছে। তবে চালক দুজন পালিয়ে যায়। আশুলিয়া থানার উপপরিদর্শক ফরিদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।