আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবীনগর-কালিয়াকৈর সড়কে আশুলিয়া থানার পলাশবাড়ীতে কালিয়াকৈরগামী লেগুনাকে বিপরীত থেকে আসা একটি বাস চাপা দিলে ঘটনাস্থলে পাঁচজন নিহত হয়। নিহতদের মধ্যে একজন শিশু, তিনজন নারী ও একজন যুবক। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।নিহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন রহিমা বেগম (৩৫) ও শিশু আলমাস (২)।