আশুলিয়ায় ৩টি পোশাক কারখানায় শ্রমিকদের কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার ঘোষিত নতুন বেতন কাঠামো অনুযায়ী ঈদের বোনাস, ছুটি বৃদ্ধি ও অগ্রিম বেতনের দাবিতে আশুলিয়ার তিনটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে কর্মবিরতি পালন করছেন। কারখানা তিনটি হলো জামগড়া এলাকার এসসুহি ও ইউনিভার্স নিটিং এবং খেজুরবাগান এলাকার সিআইপিএল। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, শ্রমিকদের কাজে ফিরিয়ে আনার জন্য পুলিশের মধ্যস্থতায় মালিকপক্ষ ও শ্রমিকদের মধ্যে আলোচনা চলছে। তবে দুপুর দুইটা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।