আশুলিয়ায় ৮০০ পোশাকশ্রমিকের বিরুদ্ধে মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় গতকাল শনিবার রাতে আশুলিয়া থানায় মামলা হয়েছে। মামলায় ২১ জনের নাম উল্লেখ করে ৮০০ জনকে আসামি করা হয়েছে। আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) শাহীন পারভেজ বাদী হয়ে মামলা করেন।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, সরকারি কাজে বাধা দান, পুলিশের ওপর হামলা ও মারধরের ঘটনায় গতকাল রাত আটটার দিকে মামলা হয়েছে। এ পর্যন্ত আবুজার গিফারি, শিপন ও এনামুল হক নামের তিন পোশাকশ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে। প্রসঙ্গত, আশুলিয়ার জামগড়া এলাকায় গতকাল সকালে ইউনিভার্স নিটিং গার্মেন্টস লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় অন্তত ১০ জন আহত হয়।