আশুলিয়ায় ‘কেবল’ ব্যবসায়ী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশুলিয়ায় খেজুর বাগান এলাকায় ‘কেবল’ ব্যবসায়ী ও ঝুট ব্যবসায়ীর সংঘর্ষে সাইফুল ইসলাম (৩৫) নামের এক কেবল ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা যায়, সাইফুল ও তাঁর ফুফাতো ভাই মোজাম্মেল একসঙ্গে অনেক দিন ঝুটের ব্যবসা করেছেন। একসময় তাঁদের মধ্যে বিরোধ হলে সাইফুল সেখান থেকে বের হয়ে কেবল ব্যবসা শুরু করেন। পরে মোজাম্মেল সাইফুলের কেবল ব্যবসা দখলে নেওয়ার চেষ্টা করছিলেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে অনেক দিন ধরেই বিরোধ চলছিল।আজ দুপুরে মোজাম্মেল, তাঁর ভাই ইকবাল, চাচা কোহিনূর, জুলহাস, নুরু ও এবায়দুল পাঁচটি রিভলবার নিয়ে সাইফুলের ভাই সোহরাব হোসেনের ওপর হামলা চালান। খবর পেয়ে সাইফুল ঘটনাস্থলে ছুটে যান। এ সময় ইকবাল সাইফুলের বুকে তিনটি গুলি করেন।এতে ঘটনাস্থলেই সাইফুল মারা যান। পরে মোজাম্মেল ও তাঁর ভাই এবং চাচারা কয়েকটি ফাঁকা গুলি করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পালিয়ে যান।পুলিশ খবর পেয়ে সাইফুলের লাশ উদ্ধার করে এবং নুরুকে গ্রেপ্তার করে। ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা উদ্ধার করা হয়।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, যারা খুন করেছেন, তাঁরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী।