আসছে নতুন শিক্ষাক্রমের আলোকে পাঠ্যপুস্তক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী জানুয়ারি থেকে শুরু হওয়া নতুন শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা নতুন শিক্ষাক্রমের আলোকে প্রণীত পাঠ্যপুস্তক পাবে। নতুন শিক্ষাক্রম অনুসারে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত মোট ১১১টি বই ছাপা হচ্ছে। আজ রোববার শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রথমবারের মতো প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বিভিন্ন ধারার (সাধারণ, মাদ্রাসা ও ইংরেজি) বাংলা, ইংরেজি, গণিতসহ আবশ্যিক বিষয়গুলো একই মানের হবে। বিষয়গুলোর পরীক্ষাতে নম্বর বণ্টনও একই রকম হবে। এ ছাড়া নতুন শিক্ষাবর্ষে আরও নতুন কয়েকটি বিষয় অন্তর্ভুক্ত করা হচ্ছে বলেও মন্ত্রী জানান। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শিক্ষা সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান মোস্তফা কামাল উদ্দিন ও শিক্ষাক্রম বিশেষজ্ঞ ছিদ্দিকুর রহমান।