আসছে নোরা জোনসের ‘লিটল ব্রোকেন হার্টস’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রখ্যাত ভারতীয় সংগীতজ্ঞ পণ্ডিত রবিশঙ্করের মেয়ে গীতালি নোরা জোনস শঙ্করের নতুন গানের অ্যালবাম ‘লিটল ব্রোকেন হার্টস’ মুক্তি পাচ্ছে ২৭ এপ্রিল। নোরা ও ব্রায়ান বার্টনের লেখা মোট ১২টি গান দিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। ‘লিটল ব্রোকেন হার্টস’ অ্যালবামে গান লেখার পাশাপাশি এর প্রযোজনাও করেছেন মার্কিন গীতিকার, সুরকার ও প্রযোজক ব্রায়ান বার্টন, যিনি তাঁর মঞ্চ নাম ডেঞ্জার মাউস হিসেবেও সুপরিচিত। জানিয়েছে ‘হিন্দুস্তান টাইমস’। ১০ বছর আগে প্রকাশিত হয়েছিল নোরা জোনসের প্রথম অ্যালবাম ‘কাম অ্যাওয়ে উইথ মি’। প্রথম অ্যালবাম দিয়েই নিজের জাত চিনিয়ে দিয়েছিলেন ৩৩ বছর বয়সী এই গায়িকা। বিশ্বের বিভিন্ন দেশে অ্যালবামটির ২৫ মিলিয়ন কপি বিক্রি হয়েছে। ২০০৩ সালে গ্র্যামি অ্যাওয়ার্ড আসরেও জয়জয়কার দেখিয়েছিল ‘কাম অ্যাওয়ে উইথ মি’।