আসছে পানি নিরোধক ফোন সেট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোবাইল ফোনের অন্যতম শত্রু পানি। তবে পানি নিয়ে দুশ্চিন্তায় থাকার দিন বোধহয় ফুরিয়ে এলো। পানিতে ভিজলেও কোন ক্ষতি হবে না— এমন গুণসম্পন্ন ফোন সেট বাজারে আনতে চলেছে হুয়াই টেকনলজিস কোম্পানি লিমিটেড ও ডিসকভারি কমিউনিকেশনস ইনকরপোরেট।কেবল পানি নয়, ধুলা নিরোধক ক্ষমতাও থাকবে এ ফোনের। থাকছে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস), দিক নির্ণয়ের জন্য কম্পাস ও টর্চ ব্যবহারের সুবিধা। খুব সহজে ব্যবহার করা যাবে সামাজিক যোগাযোগের নেটওয়ার্ক ফেসবুক, টুইটারও।বার্তা সংস্থা রয়টার্সের কাছে গতকাল মঙ্গলবার রাতে ই-মেইলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে হুয়াই কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছরের শেষের দিকে নতুন এ ফোন বাজারে আসবে। অপারেটর ও ডিস্ট্রিবিউটরের মাধ্যমে এই ফোন সেট বিশ্বব্যাপী বিক্রি করা হবে।