আসছে ‘জুরাসিক পার্ক ৪’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিছুদিন আগে খবর বেরিয়েছিল, জুরাসিক পার্ক ছবিটির চতুর্থ পর্ব তৈরি করবেন স্টিভেন স্পিলবার্গ। সে খবরের সত্যতা নিশ্চিত করলেন এই প্রখ্যাত পরিচালক নিজেই। এই ছবির সর্বশেষ অর্থাৎ তৃতীয় পর্বটি মুক্তি পেয়েছিল ২০০১ সালে। স্পিলবার্গ জানিয়েছেন, নতুনটি হবে তৃতীয় পর্বটির উন্নত সংস্করণ। ‘মার্ক প্রোটোসেভিচ চিত্রনাট্য লেখা শুরু করেছেন। আগামী দুই বছর মধ্যে ছবিটি দেখতে পাবেন দর্শকরা।’ বললেন স্পিলবার্গ। উল্লেখ্য, জুরাসিক পার্কের প্রথম পর্বটি মুক্তি পেয়েছিল ১৯৯৩ সালে। মাইকেল ক্রিচটনের উপন্যাস অবলম্বনে তৈরি ওই ছবিটি সেসময় কেবল যুক্তরাষ্ট্রের বাজারেই তুলে নিয়েছিল সাড়ে তিনশ মিলিয়ন ডলার। আইএএনএস।