আসছেন গিরিজা দেবী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ঢাকায় আসছেন হিন্দুস্থানি শাস্ত্রীয় সংগীতের সংগীতগুরু পদ্মভূষণ সম্মান পাওয়া বিদুষী গিরিজা দেবী। রোববার সন্ধ্যায় জাতীয় জাদুঘর মিলনায়তনে গান করবেন তিনি। বাংলাদেশে ধ্রুপদি সংগীতের ঐতিহ্যকে জনপ্রিয় করার জন্য বেঙ্গল ফাউন্ডেশন ও আইটিসি সংগীত রিসার্চ একাডেমি যৌথভাবে আয়োজন করেছে দুই দিনের এই উচ্চাঙ্গসংগীত উৎসব। জানালেন, বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী। লুভা নাহিদ জানান, এ উৎসবে অংশ নিতে ভারত থেকে আসছেন পদ্মশ্রী সম্মান পাওয়া পণ্ডিত উলহাস কশ্লকর (কণ্ঠ)। আরও থাকবেন সামীহান কশ্লকর (কণ্ঠ), আবির হোসেন (সরোদ), ওয়াসিম আহমেদ খান (কণ্ঠ) ও সুচেতা গাঙ্গুলি (কণ্ঠ)। রবীন্দ্রসংগীতের মধ্য দিয়ে প্রতিদিন শুরু হবে অনুষ্ঠান। লুভা নাহিদ চৌধুরী বললেন, ‘এ বছর এপ্রিল থেকে মাসিক সংগীতানুুষ্ঠান ও বার্ষিক সংগীত উৎসব আয়োজনের পরিকল্পনা করছি আমরা। দুই দিনের এই উচ্চাঙ্গসংগীত উৎসবের মধ্য দিয়ে আমাদের এই যাত্রা শুরু হচ্ছে।’১২ ও ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। আর অনুষ্ঠানগুলো সবার জন্য উন্মুক্ত থাকবে।