আসছেন তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় আসছেন ভারতের জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পল। ৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় হোটেল র‌্যাডিসনে তাঁর নকশা করা পোশাক পরে র‌্যাম্পে হাঁটবেন ঢাকা ও কলকাতার চলচ্চিত্র ও টিভির অভিনয়শিল্পী আর ২৫ জন র‌্যাম্প মডেল। এ ফ্যাশন শোতে অংশ নিতে ঢাকায় আসছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, লকেট চ্যাটার্জি ও পাওলি দাম। জানা গেছে, ২ ফেব্রুয়ারি ঢাকায় আসছেন তাঁরা। আর ঢাকা থেকে অংশ নিচ্ছেন নোবেল, তিশা, সারিকা, বিন্দু ও মম। এ ফ্যাশন শোর আয়োজন করছে দেশ টিভি। গতকাল মঙ্গলবার দুপুরে প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান জানান, অগ্নিমিত্রা পলসহ ভারতের অন্য শিল্পীদের আসার ব্যাপারটি এরই মধ্যে চূড়ান্ত হয়েছে। বাংলাদেশ থেকে পাঁচজন শিল্পীর সঙ্গে আলোচনা চূড়ান্ত হয়েছে। আরও কয়েকজনের সঙ্গে আলোচনা চলছে। ফ্যাশন শোতে অগ্নিমিত্রা পলের নকশা করা পোশাকগুলো নিলাম করা হবে। আরিফ হাসান জানান, এ নিলাম থেকে পাওয়া সম্পূর্ণ অর্থ প্রথম আলো ট্রাস্টের অধীনে এসিডদগ্ধ নারীদের জন্য সহায়তা তহবিলে দেওয়া হবে। ফ্যাশন শো শুরু হবে রাত পৌনে আটটায়। রাত সাড়ে নয়টা থেকে গান করবেন রূপঙ্কর। পুরো আয়োজন দেশ টিভিতে সরাসরি দেখানো হবে।