আসছেন পবন দাস বাউল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবার দেশ টিভির বর্ষপূর্তি অনুষ্ঠানে গান করবেন ফ্রান্সপ্রবাসী শিল্পী পবন দাস বাউল। দেশ টিভির অনুষ্ঠান বিভাগের প্রধান পারভেজ চৌধুরী বললেন, ‘স্বাধীনতা দিবস উদ্যাপন এবং দেশ টিভির বর্ষপূর্তি অনুষ্ঠানমালায় গান গাওয়ার জন্য পবন দাস বাউলকে আমন্ত্রণ জানিয়েছি। তিনি রাজি হয়েছেন। ২৮ মার্চ রাত পৌনে ১২টায় স্টুডিও থেকে সরাসরি প্রচার করা হবে “পবন দাস বাউলের গান” অনুষ্ঠানটি।’জানা গেছে, অনুষ্ঠানে বাউলগান পরিবেশন করবেন পবন দাস বাউল। তাঁর সঙ্গে আসছে চারজনের বাদ্যযন্ত্রীর দল।