আসছেন সৌমিত্র ও শর্মিলা ঠাকুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তিজীবন এবং কিছু উল্লেখযোগ্য সাহিত্য রচনার পেছনের গল্প নিয়ে তৈরি হয়েছে শ্রুতি নাটক লাইফ আনএন্ডিং। চিত্রনাট্য তৈরি করেছেন সৌমিত্র মিত্র। নাটকটির নির্দেশনাও দিয়েছেন তিনি। নাটকে অভিনয় করছেন সৌমিত্র চট্টোপাধ্যায় ও শর্মিলা ঠাকুর। আরও অভিনয় করেছেন কলকাতার মঞ্চনাটকের বর্ষীয়ান অভিনেতা জগন্নাথ গুহ। সংগীত পরিচালনা করেছেন আব্রাহাম মজুমদার। সংগীত পরিবেশন করছে কলকাতা মিউজিক অ্যাকাডেমির চেম্বার অর্কেস্ট্রা। রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবর্ষ উপলক্ষে আয়োজন করা হয়েছে এই শ্রুতি নাটকের প্রদর্শনীর।২৮ নভেম্বর সন্ধ্যায় র্যাডিসন ওয়াটার গার্ডেনের গ্র্যান্ড বলরুমে নাটকটির প্রদর্শনীর আয়োজন করেছে এক্সক্যালিবার এন্টারটেইনমেন্ট। সহযোগিতা করছে সিটি ব্যাংক লি. আর পৃষ্ঠপোষকতা করেছে এয়ারটেল বাংলাদেশ। অনুষ্ঠানের আগের দিন ২৭ নভেম্বর ঢাকায় আসবেন সৌমিত্র চট্টোপাধ্যায় ও শর্মিলা ঠাকুর।