আসমা আসাদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রমন্ত্রীরা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের স্ত্রী আসমা আল আসাদ ও তাঁর পরিবারের কয়েকজন সদস্যদের ভ্রমণ ও সম্পদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। আসাদের স্ত্রী আসমা আল-আসাদ জানান, নিষেধাজ্ঞা আরোপের তালিকায় পরিবারের আরও ১২ জন সদস্য রয়েছেন। এদিকে বিবিসির খবরে জানা গেছে, নিষেধাজ্ঞা আরোপের তালিকায় রয়েছেন আসাদের মা, তাঁর বোন ও শ্যালিকা। তাদের ওপরেও ইইউ যেকোনো সময় নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। ব্রিটেনের বর্ডার এজেন্সি জানায়, বাশার আল-আসাদের স্ত্রী আসমা আল আসাদ ব্রিটিশ বংশোদ্ভূত। তিনি বেশির ভাগ সময় ব্রিটেনে থাকেন। তিনি বিয়ের আগে লন্ডনে একটি ব্যাংকে কাজ করতেন। ব্রিটেনের কর্মকর্তারা জানান, কোনো ধরনের নিষেধাজ্ঞাই আসমা আল-আসাদকে ব্রিটেন ভ্রমণ থেকে বিরত রাখতে পারবে না। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে নিয়ে বিভিন্ন সমালোচনা সত্ত্বেও স্বামীকেই সিরিয়ার নেতৃত্বের জন্য সবচেয়ে বেশি যোগ্য বলে মনে করনে আসমা আসাদ। গত ফেব্রুয়ারি মাসে ব্রিটেন টাইমস পত্রিকায় তিনি সে কথাই লিখেছিলেন।জাতিসংঘের হিসাব মতে, ২০১১ সাল থেকে এ পর্যন্ত সিরিয়ায় চলা সহিংসতায় আট হাজার লোক নিহত হয়েছে। তবে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের দাবি সন্ত্রাসী ও জঙ্গি হামলাতেই তারা নিহত হয়েছে।