আসসের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত জয়পুরহাটের কালাই উপজেলার পুনট এলাকার শিক্ষার্থীদের নিয়ে গঠিত ছাত্রকল্যাণমূলক সংগঠন ‘আলোকিত সমাজ সংস্থা’র (আসস) উদ্যোগে জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গত ৩১ জুলাই কালাই উপজেলার শিকটা দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালাই উপজেলা চেয়ারম্যান মিনফুজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলে এলাহী। আসসের সভাপতি আবু রায়হানের সভাপতিত্বে ওই অনুষ্ঠান হয়।