আসাদ সরকারকে উৎখাতের আহ্বান জাওয়াহিরির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার সরকারবিরোধীদের প্রতি সমর্থন ব্যক্ত করে প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারকে উৎখাতের আহ্বান জানিয়েছেন আল-কায়েদার নেতা আয়মান আল জাওয়াহিরি। ইন্টারনেটে প্রকাশ করা এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান। বিবিসি অনলাইন এ খবর প্রকাশ করেছে।আট মিনিটের ওই ভিডিও বার্তায় আল-কায়েদা নেতা বিরোধীদের ‘সিরিয়ার সিংহ’ বলে অভিহিত করেছেন। তিনি আসাদ সরকারকে ‘ক্যানসারদুষ্ট এক শাসকচক্র’ বলে আখ্যা দিয়ে তাঁকে হটাতে পশ্চিমা বা আরব দেশগুলোর ওপর নির্ভর না করারও অনুরোধ জানান। একই সঙ্গে প্রেসিডেন্ট আসাদের হাত থেকে জনগণকে মুক্ত করার জন্য সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করার জন্য মুসলমানদের প্রতি তিনি অনুরোধ জানিয়েছেন। ইরাক, জর্ডান, লেবানন ও তুরস্কের জঙ্গিদের জেগে উঠে সিরিয়ার জনগণকে সমর্থন দেওয়ার আহ্বান জানান জাওয়াহিরি।বিশ্লেষকেরা বলছেন, জাওয়াহিরির এই বার্তার মধ্য দিয়ে সিরিয়ায় সরকারবিরোধী আন্দোলনে আল-কায়েদার জড়িত থাকার বিষয়টি স্পষ্ট হলো। এর আগে আমেরিকান কর্মকর্তারাও এখন মনে করছেন যে দামেস্ক ও আলেপ্পোতের সাম্প্রতিক আত্মঘাতী গাড়িবোমা হামলার পেছনে আল-কায়েদার হাত ছিল বলে যুক্তরাষ্ট্র সন্দেহ প্রকাশ করেছিল।