আসাদকে যুদ্ধ বন্ধের শর্তে আশ্রয় দিতে রাজি ক্যামেরন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন আজ মঙ্গলবার বলেছেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল-আসাদ দেশটিতে রক্তপাত বন্ধ করলে তিনি তাঁকে নিরাপদে দেশত্যাগের নিশ্চয়তা দেবেন।ক্যামেরন বলেন, ‘দেশটি থেকে লোকটিকে বের করে আনতে’ আন্তর্জাতিক সম্প্রদায়ের সব উপায় বিবেচনা করা উচিত।আল আরাবিয়া টিভিকে ক্যামেরন বলেন, আসাদ আন্তর্জাতিক আইন ও বিচার-ব্যবস্থার সম্মুখীন হলে তিনি তাঁকে সমর্থন করতেও রাজি আছেন।তবে আসাদকে যুদ্ধাপরাধের অভিযোগ থেকে মুক্তি দেওয়া হবে, এমন আশ্বাস দেওয়ায় ক্যামেরনের তীব্র সমালোচনা করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।এক বিবৃতিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, ‘ডেভিড ক্যামেরনের উচিত সে (আসাদ) যেন বিচারের মুখোমুখি হয়, সেটির ব্যবস্থা করা। সম্ভব হলে আন্তর্জাতিক অপরাধ আদালতে এটি করা উচিত।’আবুধাবিতে এক রাষ্ট্রীয় ভ্রমণে গিয়ে আল আরাবিয়াকে ক্যামেরন বলেন, এখন ‘প্রথম চিন্তার বিষয়’ হলো সিরিয়ায় জীবন নাশ বন্ধ করা। তিনি বলেন, ‘এটা ঠিক যে আমি (আসাদকে) ব্রিটেনে নির্বাসিত হওয়ার প্রস্তাব দিচ্ছি না, কিন্তু, তিনি চাইলে সেটির ব্যবস্থাও করা সম্ভব।’