আসাদের পতন অনিবার্য: যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হোয়াইট হাউস বলেছে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ নিজ দেশের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন। তাই তাঁর পতন অনিবার্য হয়ে উঠেছে। আল-জাজিরা টেলিভিশনের অনলাইন এ খবর জানিয়েছে।হোয়াইট হাউসের মুখপাত্র জিম কার্নি গতকাল সোমবার বলেন, ‘আসাদ দেশের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন। তাঁর পতন অনিবার্য।’তবে সিরিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে পশ্চিমাদের এ সমালোচনা নাকচ করে দিয়েছে দামেস্কো। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলেছে, সিরিয়ায় সংঘাত ছড়িয়ে দেওয়ার যেকোনো বিদেশি চেষ্টা তারা দমন করবে।সিরিয়ার সরকারবিরোধীরা দাবি করেছে, গতকাল সোমবার দেশটিতে ১০০ জন নিহত হয়েছে।এদিকে, সিরিয়া সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আজ মঙ্গলবার একটি খসড়া প্রস্তাবনা উত্থাপন করা হবে। ইউরোপীয় ইউনিয়ন ও আরব দেশের এই খসড়া প্রস্তাবনায় সিরিয়ার সংকট সমাধানে প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতা হস্তান্তর করতে বলা হয়েছে। এ প্রস্তাবনায় রাশিয়া ভেটো দিতে পারে বলে দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন। প্রস্তাবের বিপক্ষে ভোট না দেওয়ার জন্য রাশিয়াকে বোঝানোর চেষ্টা অব্যাহত রেখেছে ওয়াশিংটন ও তার মিত্ররা।জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত বছরের মার্চে সিরিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর এ পর্যন্ত প্রায় পাঁচ হাজার ৪০০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে।