আসাম বিশ্ববিদ্যালয়ে গড়া হচ্ছে বাংলাদেশ সেন্টার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আসাম রাজ্যের কাছার জেলার শিলচর শহরে অবস্থিত আসাম বিশ্ববিদ্যালয়ে এবার গড়া হচ্ছে বাংলাদেশ সেন্টার। এই সেন্টার গড়ার ফলে এখানে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক থেকে শিক্ষার্থীরা বাংলাদেশ নিয়ে গবেষণা করার সুযোগের পাশাপাশি দুদেশের শিক্ষা, সাহিত্যসহ অন্যান্য বিষয় নিয়ে আরও জানার সুযোগ পাবে। এই লক্ষ্যেই এখানে গড়া হচ্ছে এই বাংলাদেশ সেন্টার। আসাম বিশ্ববিদ্য্যালয়ে আজ মঙ্গলবার রাতে আসাম বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশের মধ্যে এ নিয়ে একটি সমাঝোতা স্মারক সাক্ষর হয়। এতে সাক্ষর করেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ হাইকমিশনার আবিদা ইসলাম এবং আসাম বিশ্ববিদ্যারয়ের উপাচার্য এস দাসগুপ্ত। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক আনিসুজ্জামান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপক গোলাম মোস্তফাসহ বিশিষ্টজনরা।