আসামি পক্ষের আইনজীবীদের ট্রাইব্যুনালের কার্যক্রম বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম বর্জন করেছেন আসামি পক্ষের আইনজীবীরা। আজ বুধবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে গঠিত অভিযোগ পুনর্বিবেচনার আবেদন শুনানি হওয়ার কথা ছিল। সকাল সাড়ে ১০টার দিকে আসামি পক্ষের আইনজীবীরা ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে দুটি আবেদন জমা দেন।একটি আবেদনে বলা হয়েছে, ট্রাইব্যুনালের চেয়ারম্যান নিজামুল হককে বিচারকাজ পরিচালনা থেকে বিরত থাকার আবেদনটির নিষ্পত্তির পর তিনি কোন বিবেচনায় পুনরায় তাঁর পদে বহাল রয়েছেন—এ বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়। ট্রাইব্যুনাল বলেন, এ আবেদনটির শুনানি ২০ নভেম্বর অনুষ্ঠিত হবে।এ সময় সাঈদীর আইনজীবী তাজুল ইসলাম ওই আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শুনানি মুলতবি রাখার আরজি জানান। কিন্তু ট্রাইব্যুনাল সেই আবেদন নাকচ করে দেন। ট্রাইব্যুনাল বলেন, পুনর্নির্ধারিত শুনানি আজ অনুষ্ঠিত হবে। তখন আসামি পক্ষের আইনজীবীরা ট্রাইব্যুনালের কার্যক্রম বর্জন করে এজলাসের বাইরে চলে যায়। পরে ট্রাইব্যুনাল আদেশে বলেন, আজ সকাল সাড়ে ১০টায় যে আবেদন জমা দেওয়া হয়েছে সেটির বিষয়বস্তু এখনো ট্রাইব্যুনাল জানে না। সেই পরিস্থিতিতে ২০ নভেম্বর বেলা ১২টায় শুনানি হবে। পুনর্বিবেচনার আবেদনটি উপস্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেওয়া হয়।