২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় অভিযোগ গঠনের বিরুদ্ধে আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) খোদা বক্স চৌধুরীর আবেদনের ওপর শুনানি আজ বৃহস্পতিবার শেষ হয়েছে। অভিযোগ গঠনের বিরুদ্ধে অন্য আসামি পক্ষের শুনানি হবে ১৭ অক্টোবর। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নুর উদ্দিন শুনানির নতুন এ তারিখ নির্ধারণ করেন। আজ খোদা বক্স চৌধুরীর পক্ষে আইনজীবী আবদুর রশিদ আবেদনটির ওপর শুনানি করেন।২১ আগস্ট মামলার আসামি সাবেক আইজিপি খোদা বক্স চৌধুরী, পাকিস্তানি নাগরিক আবদুল মাজিদ ভাট, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ভাগনে সাইফুল ইসলাম ডিউক, হরকাতুল জিহাদের নেতা শেখ আবদুস সালাম, আবদুল হান্নান ওরফে সাব্বির ও হাফেজ ইয়াহিয়া মামলা থেকে অব্যাহতির আবেদন করেছেন।৯ অক্টোবর বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ৩০ জন আসামির বিরুদ্ধে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় রাষ্ট্রপক্ষে অভিযোগ গঠন বিষয়ে শুনানি শেষ হয়।