আসামিকে তাড়া করে কনস্টেবলের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকবিরোধী অভিযান চলাকালে দৌড়ে আসামি ধরতে গিয়ে গতকাল সোমবার সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়েন আখাউড়া থানার পুলিশ কনস্টেবল মো. শফিকুল ইসলাম। পরে আজ মঙ্গলবার ভোর পাঁচটার দিকে তিনি মারা যান। আখাউড়া থানার মনিয়ন্দ ইউনিয়নে ওই অভিযান চালানো হয়। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাম্মদ হোসেন প্রথম আলোকে বলেন, তিনি শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। অসুস্থ শফিকুল ইসলামকে প্রথমে আখাউড়ার স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে আজ ভোরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।