আসামিকে মোবাইল ফোনসেট দেওয়ার সময় আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার এক আসামিকে জুতার ভেতর দিয়ে দুটি সিমসহ মোবাইল ফোনসেট দেওয়ার সময় আজ বুধবার একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া আবদুর রশিদ আসামি মো. হোসাইন আহমেদকে মোবাইল ফোনসেটটি দিতে গিয়ে গ্রেপ্তার হন।আবদুর রশিদ নিজেকে বক্ষব্যাধি হাসপাতালের ইমাম বলে দাবি করেছেন।কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. সাজ্জাত রহমান প্রথম আলোকে জানান, আজ ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য থাকায় কারাগার থেকে পুলিশ-ভ্যানে করে আসামিদের আদালতে আনা হয়। পিকআপভ্যান থেকে আদালতে নেওয়ার পথে আবদুর রশিদ পরিচয় দিয়ে ওই ব্যক্তি হোসাইন আহমেদকে একটি জুতা দিতে যান। এ সময় কর্তব্যরত পুলিশের সন্দেহ হলে জুতাটি তল্লাশি করে একটি নকিয়া মোবাইল ফোনসেট ও দুটি সিম উদ্ধার করা হয়।এসআই জানান, এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা করা হবে।