আসামিদের গ্রেপ্তারে নেওয়া পদক্ষেপ জানাতে নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশানে জোড়া খুনের ঘটনায় আসামি মিথুন ও রুবেলের গ্রেপ্তারের বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা আগামী ১৩ মার্চের মধ্যে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এ সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।আজ রোববার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ১৩ মার্চ পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।একই সঙ্গে জালিয়াতির মাধ্যমে জামিনের আবেদন করায় কেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তা সাত দিনের মধ্যে হলফকারী মিজানুর রহমানকে জানাতে বলা হয়েছে।জানা গেছে, মেয়েকে তাঁর প্রাক্তন প্রেমিকের কাছে বিয়ে দিতে রাজি না হওয়ায় গত বছরের ২৪ মার্চ রাজধানীর গুলশানে এক দম্পতিকে প্রাণ দিতে হয়। তাঁরা হলেন গুলশানের কালাচাঁদপুরের সাদিকুর রহমান (৬০) ও রুমানা নার্গিস (৫০)। ওই ঘটনায় দায়ের করা মামলায় আসামি মিথুন ও রুবেল গত ২৩ জানুয়ারি হাইকোর্ট থেকে জামিন পান।আসামিরা বাদীপক্ষকে ভয়-ভীতি দিচ্ছে বলে এ নিয়ে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। ভয়-ভীতির পরিপ্রেক্ষিতে নিহত দম্পতির মেয়ে ইতি ও বীথি আইনগত সহায়তার জন্য আইনজীবী মনজিল মোরসেদের সঙ্গে যোগাযোগ করেন। তিনি কাগজপত্র পর্যালোচনা করে তাতে অসংগতি ও জালিয়াতির প্রমাণ পান। এরপর বিষয়টি আদালতের নজরে আনেন।৯ ফেব্রুয়ারি হাইকোর্ট তাঁদের জামিন বাতিল করেন। জামিন আবেদনের বিষয়ে আসামিপক্ষের আইনজীবী মুনিরুল ইসলাম ও মনির হোসেনকে সাত দিনের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়। আজ বিষয়টি শুনানির জন্য ছিল।আইনজীবী মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, দুই আসামিকে গ্রেপ্তারের বিষয়ে নেওয়া পদক্ষেপ ১৩ মার্চের মধ্যে প্রতিবেদন দাখিল করতে ডিএমপি কমিশনার ও গুলশান থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।