আসামিদের ধরা না গেলেও মামলার অগ্রগতি হয়েছে: আইজিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার বলেছেন, লোকমান হত্যা মামলার আসামিদের ধরা সম্ভব না হলেও এ মামলার যথেষ্ট অগ্রগতি হয়েছে। এই মামলার আসামিদের কেন এখনো ধরা হয়নি, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কৌশলগত কারণে এবং সময়ের অভাবে অনেক সময় মামলার আসামি ধরা যায় না।আজ মঙ্গলবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত বৈঠক শেষে আইজিপি হাসান মাহমুদ আরও বলেন, লোকজন পরে বুঝতে পারবে, সরকার এই মামলার তদন্তের ব্যাপারে কতটা আন্তরিক ছিল।বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, আসামি ধরা না-ধরার ব্যাপারে সরকারের ওপর কোনো চাপ নেই। এবিসি রেডিও।