আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মো. কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ বুধবার আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শুরু হয়েছে।বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আসামিপক্ষের প্রধান আইনজীবী আব্দুর রাজ্জাক কামারুজ্জামানের পক্ষে যুক্তি উপস্থাপন শুরু করেছেন। যুক্তিতে প্রথম অভিযোগের বিষয়ে আব্দুর রাজ্জাক বলেন, ‘একাত্তরের শহীদ মোস্তফা হত্যাকাণ্ডের ঘটনাটি আমরা অস্বীকার করছি না। তবে ওই ঘটনায় কামারুজ্জামান উপস্থিত ছিলেন না।’ আব্দুর রাজ্জাক বলেন, ‘প্রথম অভিযোগের বিষয়ে রাষ্ট্রপক্ষের যে দুই সাক্ষী সাক্ষ্য দিয়েছেন, তার ওপর নির্ভর করা যায় না।’ যুক্তি উপস্থাপন অব্যাহত রয়েছে।জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শুরু হয় ২৪ মার্চ। রাষ্ট্রপক্ষ চার দিন ধরে যুক্তি উপস্থাপন করে। এ সময় কামারুজ্জামানের সর্বোচ্চ শাস্তি দাবি করেন তাঁরা। পরে ৩১ মার্চ রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষ হয়। ওই দিন আসামিপক্ষের যুক্তি উপস্থাপনের তারিখ ২ এপ্রিল ধার্য করেন ট্রাইব্যুনাল। পরে আজ বুধবার আসামিপক্ষের যুক্তি উপস্থাপনের দিন পুনর্নির্ধারণ করে তা দুই দিনের মধ্যে শেষ করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল-২।