আসামে আট বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আসাম রাজ্যে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে এ পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়, গত আট বছরে ওই রাজ্যে এটাই সবচেয়ে সবচেয়ে ভয়াবহ বন্যা। টাইমস অব ইন্ডিয়ার খবরে এ তথ্য জানানো হয়।সেনাসদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উদ্ধার ও ত্রাণকাজে অংশ নিচ্ছেন। আসামের রাজ্য সরকারের মুখপাত্র ও কৃষিমন্ত্রী নিলামণি সেন দেকা জানান, ২০০৪ সালের পর এবারের বন্যাটি সবচেয়ে ভয়াবহ। সরকার বন্যা-কবলিত লোকজনকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে। তিনি জানান, ব্রহ্মপুত্র ও অন্য সব শাখা নদীর পানি অস্বাভাবিক হারে বাড়ছে। এতে বারপেটা ও নালবাড়ি জেলায় সবার আগে বন্যা দেখা যায়। এ পর্যন্ত মোট ২১টি জেলায় বন্যা হয়েছে। এতে প্রায় এক হাজার ৭৪৭টি গ্রাম প্লাবিত হয়েছে। গত বুধবার ওই রাজ্যের একটি প্রধান সুরক্ষা বাঁধ ভেঙে যায়। এতে মাজুলি চর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র লে কর্নেল এস এস ফোগাট বলেন, বন্যাদুর্গত বাকসা, বারপেটা ও নালবাড়ি জেলায় উদ্ধার ও ত্রাণ-তত্পরতায় সেনা নিয়োগ করা হয়েছে। তিন দিনের অবিরাম বৃষ্টিতে এই তিন জেলার অনেক গ্রাম সবচেয়ে বেশি প্লাবিত হয়েছে।