আসামে দাঙ্গায় আরও চারজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আসাম রাজ্যে চলমান দাঙ্গায় আজ মঙ্গলবার কোকড়াঝাড় জেলায় চারজন নিহত হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ২৫ জনে। দ্য হিন্দুর অনলাইনে প্রকাশিত এক খবরে আজ বলা হয়, রাজ্যের কয়েকটি জেলায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। দেখামাত্র গুলিরও নির্দেশ জারি করা হয় আজ।বোড়োল্যান্ড টেরিটোরিয়াল এরিয়াস ডিসট্রিকটের (বিটিএডি) পুলিশের মহাপরিদর্শক এস এন সিং জানান, কোকড়াঝাড়ের রামপুর ও চাপরকাটা এলাকায় পুলিশের গুলিতে চারজন নিহত হয়। ওই চারজন সে সময় সংঘর্ষে লিপ্ত ছিল বলে তিনি দাবি করেন।কোকড়াঝাড়, চিরাং ও ধুবড়ি জেলায় বিক্ষিপ্ত সংঘর্ষ ও বাসাবাড়িতে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। পাশের জেলা বোঙ্গাইগড় ও উদালগুড়ির জনজীবনে টানটান উত্তেজনা বিরাজ করছে। চিরাং জেলার বিজনি গ্রামে ৭০টি বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। উদ্বাস্তু হয়ে ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছে ৫০ হাজারেরও বেশি মানুষ।মধ্য আসামের সোনিটপুরেও দাঙ্গা ছড়িয়ে পড়েছে বলে খবর পাওয়া গেছে।মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ফোনদাঙ্গা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সর্বোচ্চ পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈকে আজ ফোন করেছেন। দিল্লিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন মুখপাত্র বলেন, ‘প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং পরিস্থিতির খোঁজখবর নিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সম্ভব সবকিছু করার নির্দেশ দেন তিনি। ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ ও আবাসনের ব্যবস্থা করারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী।’রাজ্য সরকারের কর্মকর্তারা বলেন, তরুণ গগৈ প্রধানমন্ত্রীকে কোকড়াঝাড়, চিরাং, বোঙ্গাইগাঁও এবং আদিবাসী-অধ্যুষিত ধুবড়ি জেলায় সেনা মোতায়েনের অনুরোধ জানান।গগৈ বলেন, ৭৫টি ত্রাণশিবিরে ৫০ হাজারেরও বেশি মানুষের থাকার ব্যবস্থা করা হয়েছে।ক্ষতিগ্রস্ত যোগাযোগ-ব্যবস্থাদাঙ্গার কারণে দেশটির কেন্দ্রের সাথে উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের রেল যোগাযোগ-ব্যবস্থার ব্যাপক ক্ষতি হয়েছে। ২০ হাজারের বেশি মানুষ বিভিন্ন স্টেশনে আটকে গেছে।উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের মুখপাত্র এন ভট্টাচার্য আজ বলেন, ‘গুয়াহাটি, দিবরুগড় ও কামাক্ষ্যা রেলস্টেশন থেকে ছাড়ার কথা এমন ১১টি ট্রেনের সময়সূচি বাতিল করা হয়েছে। অন্যান্য জায়গায় আরও ২১টি ট্রেন আটকে আছে।কোকড়াঝাড়ের গোঁসাইগাঁও এলাকায় একদল অজ্ঞাত ব্যক্তি গুয়াহাটিগামী রাজধানী এক্সপ্রেসে হামলা চালিয়ে চারটি কামরায় ভাঙচুর চালিয়েছে। তবে কেউ আহত হয়েছে কি না, জানা যায়নি।রেলওয়ে বিভাগ অনেকগুলো ট্রেনের কর্মসূচি স্থগিত করেছে।