আসামে পুলিশের গুলিতে আট আদিবাসী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আসাম রাজ্যে গ্রাম পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতা দমনে পুলিশ আদিবাসী নারী-পুরুষের ওপরে গুলি চালালে আটজন নিহত হয়েছেন। এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, আজ মঙ্গলবার রাভা আদিবাসী সম্প্রদায়ের কিছু মানুষ গ্রাম পরিষদ নির্বাচনের বিরোধিতা করে বিক্ষোভ শুরু করেন। নির্বাচনে তাঁদের অধিকার ক্ষুণ্ন করার প্রতিবাদে তাঁরা বিক্ষোভ চালাচ্ছিলেন। পরে বিক্ষোভ দমনে পুলিশকে ডাকা হয়।মুখ্যমন্ত্রী তরুণ গগৈই রাজ্যের রাজধানী গুয়াহাটিতে সাংবাদিকদের বলেন, ‘আজ আসামের রাভা আদিবাসী এলাকায় পুলিশের গুলিতে আটজন নিহত হয়েছেন।’ রাভা আদিবাসী সম্প্রদায়ের এক নেতা এই হত্যাকাণ্ডের জন্য সরকারকে দায়ী করেছেন।পুলিশ জানায়, আসামের পশ্চিমাঞ্চলে গোয়ালপাড়া জেলায় উত্তেজিত আদিবাসীরা হাতে বর্শা, তলোয়ার, কুড়াল নিয়ে ভোটকেন্দ্রের বাইরে মিছিল করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ভুপেন বড়া বলেন, ভোরে সহিংস জনতার হাতে কমপক্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন।