আসামে ফের দাঙ্গা, কারফিউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আসাম রাজ্যের বোড়োল্যান্ডে কোকড়াঝাড় জেলায় নতুন করে জাতিগত দাঙ্গায় একজন নিহত ও একজন আহত হয়েছে। সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কায় ওই জেলায় আজ বৃহস্পতিবার অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে প্রশাসন।প্রশাসন সূত্রে জানা যায়, কোকড়াঝাড়ে জাতিগত দাঙ্গার জের ধরে আবুল কালাম নামের একজনকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে সন্ত্রাসীরা। গোসাইগাঁও মহকুমার তেলিপাড়ায় নিরিসান বাসুমাতারি নামের আরেক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়। আহত আবুল কালামের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জি পি সিং।কারফিউ জারির পাশাপাশি জেলার স্পর্শকাতর এলাকাগুলোতে সেনাবাহিনী আজ সকালে পতাকা মিছিল করেছে বলেও জানান তিনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গতকাল রাতে কোকড়াঝাড়ে সেনা মোতায়েন করা হয়েছে।চলতি বছরের শুরুর দিকে আসামের কোকড়াঝাড় ও চিরাং জেলায় জাতিগত দাঙ্গায় শতাধিক লোক নিহত হয়। বাস্তুচ্যুত হয় চার লাখের বেশি মানুষ।