আসামে বিয়ের গাড়ি জলাশয়ে, নিহত ৩১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের আসাম রাজ্যের কামরূপ জেলায় বরযাত্রী বহনকারী একটি বাস জলাশয়ে পড়ে অন্তত ৩১ জন নিহত হয়েছে। এর মধ্যে বর, বরের মা-বাবা ও কয়েকজন বন্ধু রয়েছেন। গতকাল সোমবার মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে।পুলিশের বরাত দিয়ে দ্য টাইমস অব ইন্ডিয়া জানায়,নিহতদের মধ্যে ১২ জন নারী ও তিনটি শিশু রয়েছে। পুলিশ ও উদ্ধারকর্মীরা জানান, ৪০ জনের মতো যাত্রী নিয়ে বাসটি গুয়াহাটি থেকে রাঙ্গিয়ার তিহু যাচ্ছিল। পথে রাজাবাড়িয়ার হাজু-গুয়াহাটি সড়কে একটি কাঠের সেতু অতিক্রম করার সময় বাসটি সেতু ভেঙে ৪০ ফুট নিচে একটি জলাশয়ে পড়ে যায়।বাস থেকে গুরুতর আহত অবস্থায় ছয় যাত্রীকে উদ্ধার করে পার্শ্ববর্তী নলবাড়ী জেলার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।