আসামে মাইন বিস্ফোরণে ৪ পুলিশ নিহত, আহত ৩৬
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতে আসাম রাজ্যের গোয়ালপাড়া জেলার ঢালুকবুদি এলাকায় টহলরত কেন্দ্রীয় পুলিশ বাহিনী বা সিআরপিএফের একটি গাড়ি মাইন বিস্ফোরণে উড়ে গেছে। এতে চারজন পুলিশ নিহত এবং অন্তত আরও ৩৬ জন আহত হয়েছে। আজ শুক্রবার সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, আসামের রাজধানী গুয়াহাটি থেকে ১৩০ কিলোমিটার দূরে গোয়ালপাড়া জেলার জঙ্গল এলাকায় এ বিস্ফোরণ ঘটে। কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে পুলিশ তা নিশ্চিত করতে পারেনি। তবে উলফা জঙ্গিরা ই-মেইলের মাধ্যমে এ বিস্ফোরণের দায়-দায়িত্ব স্বীকার করেছে।