আসামে শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠিত,বয়কট করেছে উলফা
আসামের প্রথম পর্যায়ে রাজ্যসভার ৬২টি আসনে নির্বাচনে ৬৫ শতাংশ ভোট পড়েছে । তবে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে। উত্তর আসাম,বারাক ভ্যালি,উত্তর কাচার হিল,করবি অ্যাংলং,সোনিতপুর শহর ও ব্রক্ষপুত্রের উত্তরের রাজ্যগুলোতে ৬০ থেকে ৭০ শতাংশ ভোট পড়েছে। রাজ্যে মোট ভোটার হলো ৮৫ লাখ ৯ হাজার ১১।নাওবইচা ও ঢাকুয়াখানা প্রদেশে দুটি ভোটকেন্দ্রে শতভাগ ভোট পড়েছে । ঢাকুয়াখানাতে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ক্রীড়া ও ও সংস্কৃতি মন্ত্রী ভরত চন্দ্র নারাহর পক্ষে প্রচারণা চালান। এদিকে উলফার প্রকাশ্য সদস্যরা আসামের সাধারণ নির্বাচনে কোন ধরনের হাঙ্গামা করবে না বলে জানিয়েছে। তাঁদের কারণে নির্বাচন প্রক্রিয়ায় কোনধরণের বাধাবিঘ্ন হবে না। আসামের জঙ্গীগোষ্ঠী উলফার ভাইস চেয়ারম্যান প্রদীপ গোগোই একথা বলেছেন।গোগোই পিটিআইকে বলেছেন, উলফা এরমধ্যেই ঘোষণা দিয়েছে যে তাঁরা নির্বাচন বয়কট করবে এবং নিরপেক্ষ অবস্থান নেবে। কিন্তু তাঁরা নির্বাচনে কোন ধরণের গোলোযোগ সৃষ্টি করবে না। পিটিআই।