আসামে সংঘর্ষ, ক্ষমতাসীন জোটের বিধায়ক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আসাম রাজ্যে সংঘর্ষে উসকানি দেওয়ার অভিযোগে রাজ্য বিধানসভার সদস্য প্রদীপ ব্রহ্মাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত একটার দিকে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।পশ্চিম কোকড়াঝাড়ের বিধায়ক ও ক্ষমতাসীন কংগ্রেসের জোট বোড়োল্যান্ড পিপলস ফ্রন্টের (বিপিএফ) এ নেতার বিরুদ্ধে বিভিন্ন থানায় সাতটি মামলা দায়ের করা হয়েছিল। তাঁর গ্রেপ্তারের পর কোকড়াঝোড়ে কারফিউ জারি করা হয়। এর আগে কোকড়াঝাড়ের পার্শ্ববর্তী ধুবরি জেলায় সংঘর্ষে দুজন নিহত হওয়ার ঘটনায়ও এলাকাটিতে অনির্দিষ্টকালের কারফিউ জারি করা হয়েছিল।এদিকে ব্রহ্মার গ্রেপ্তারের পর রেললাইন ও মহাসড়কে পিকেটিং করেছে তাঁর সমর্থকেরা। বিপরীতে সেনাবাহিনী টহল জোরদার করেছে।প্রসঙ্গত, আসামের নিম্নাঞ্চলীয় কোকড়াঝাড়, ধুবরি ও শিরাং জেলায় আদিবাসী বোড়ো ও মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গায় ৮০ জনেরও বেশি লোক প্রাণ হারিয়েছে। এ সংঘর্ষে ঘরবাড়ি ছেড়েছে অন্তত চার লাখ মানুষ।