আসামে সংঘর্ষে নিহত ৫, কারফিউ জারি
ভারতের আসাম রাজ্যের শিরাং জেলায় আজ শনিবার নতুন করে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়েছে। এতে নিহত হয়েছে পাঁচজন। বড়ো উপজাতি ও মুসলমানদের মধ্যে বাধা এই দাঙ্গা থামাতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারফিউ জারি করা হয়েছে। টাইমস অব ইন্ডিয়ার এক খবরে বলা হয়, কোকড়াঝাড়ের পাশের এই জেলায় দাঙ্গা শুরুর পর সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার আসামে সাম্প্রদায়িক দাঙ্গায় উসকানি দেওয়ার অভিযোগে ক্ষমতাসীন ইউপিএ জোটের শরিক দল বড়োল্যান্ড পিপলস ফ্রন্টের বিধায়ক প্রদীপ ব্রহ্মাকে গ্রেপ্তার করা হয়। এর পর থেকে ব্রহ্মার মুক্তির দাবিতে সোচ্চার তাঁর সমর্থকেরা। তাঁদের দাবি, হয় ব্রহ্মাকে মুক্তি দিতে হবে, অথবা তাদের রোষানল সহ্য করতে হবে। আসামে মাসব্যাপী চলা বিরামহীন সংঘর্ষে সরকারি হিসাব অনুযায়ী এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৮০ ছাড়িয়ে গেছে। এ সংঘর্ষে ঘরবাড়ি ছেড়ে উদ্বাস্তু হয়েছে অন্তত চার লাখ মানুষ।