আসামের বন্যায় নিহত ৯, নিখোঁজ ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আসাম রাজ্যের গুয়াহাটির উত্তর-পূর্বাঞ্চলের চুংথান শহরে ভারী বৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় নয়জন নির্মাণশ্রমিকের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছে নগর কর্তৃপক্ষ। ডন নিউজের খবরে আজ রোববার বলা হয়, আরও ১৫ জন নিখোঁজ রয়েছেন এবং ধারণা করা হচ্ছে, তাঁদের সবাই মারা গেছেন।সিকিমের মুখ্য সচিব কর্ম যাতসো আজ রোববার বলেন, গত শুক্রবারের ভারী বর্ষণে নদীর পানি বৃদ্ধি পেয়ে পাহাড়ি অঞ্চলের ছোট শহর চুংথানকে প্লাবিত করে। এ সময় শ্রমিকদের থাকার জন্য নির্মিত ক্যাম্প বন্যার পানির তোড়ে ভেসে যায়। যাতসো বলেন, এখন পর্যন্ত ৯টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে, তবে ১৫ জন এখনো নিখোঁজ। এসব শ্রমিক একটি সড়ক নির্মাণের কাজে নিয়োজিত ছিলেন। তিনি আরও বলেন, বন্যার কারণে সড়ক যোগাযোগ-ব্যবস্থা ভেঙে পড়লে ছয়টি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তাদের হেলিকপ্টারে করে ত্রাণ সরবরাহ করা হচ্ছে। এসব গ্রাম গুয়াহাটি থেকে প্রায় ৫৫০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।