আসিফ নজরুলকে হাইকোর্টে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক অধ্যাপক আসিফ নজরুলকে তলব করেছেন হাইকোর্ট। বেসরকারি একটি টিভি চ্যানেলের টক শোতে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে তাঁকে তলব করা হয়।আজ বৃহস্পতিবার একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ এই নির্দেশ দেন।আদালত একই সঙ্গে কেন আসিফ নজরুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন। আগামী দুই সপ্তাহের মধ্যে তাঁকে রুলের জবাব দিতে বলা হয়েছে।১২ মার্চে একটি টেলিভিশন চ্যানেলে টক শোতে দেওয়া বক্তব্যে অগণতান্ত্রিক শক্তিকে উসকানি দেওয়া হয়েছে বলে একটি রিট আবেদন করলে আদালত এই আদেশ দেন।