আসিয়ানে পর্যবেক্ষকের জন্য বাংলাদেশকে সমর্থন দেবে লাও
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাও প্রজাতন্ত্র বাংলাদেশকে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সংগঠনে (আসিয়ান) পর্যবেক্ষকের মর্যাদা দিতে সমর্থন দেবে। রাষ্ট্রপতি জিল্লুর রহমানের কাছে রোববার সকালে বঙ্গভবনে লাও প্রজাতন্ত্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত থংফান সাইখাফম পরিচয়পত্র পেশকালে এ সমর্থন দেওয়ার আশ্বাস দেন।বৈঠককালে রাষ্ট্রপতি নবনিযুক্ত রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন।নতুন রাষ্ট্রদূত রাষ্ট্রপতিকে আশ্বাস দেন যে তিনি দুই দেশের মধ্যকার ব্যবসা ও বাণিজ্যের ক্ষেত্রে সম্পর্ক সম্প্রসারণে আন্তরিক প্রয়াস চালাবেন। অনুষ্ঠানে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব ও পররাষ্ট্রসচিব উপস্থিত ছিলেন। এর আগে নতুন রাষ্ট্রদূত বঙ্গভবনে পৌঁছলে রাষ্ট্রপতির গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। বাসস।