আসুন, যৌতুককে ‘না’ বলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীতের এই সকালে কাকডাকা ভোরে যখন সবাই ঘুমিয়ে থাকে, তখন ১৮-১৯ বছরের মেয়েটি শ্বশুরবাড়িতে ঘরসংসার সামলাতে ব্যস্ত। সকালে নাশতা বানানো, ঘর ঝাড় দেওয়া, থালাবাসন পরিষ্কার করা, সবাইকে নাশতা পরিবেশন, সারা দিনের কাজের প্রস্তুতি—সব দায়িত্বই তাঁর। বিয়ের আগে এই তরুণী পুতুলখেলতে খেলতে যে হারিয়ে গেছেন বাস্তবতার চাপে। সোনারঙা স্বপ্নগুলো আজ অনেকটাই ফিকে।বাবা যে স্বামীর হাতে তাঁর হাত দুটি সঁপে দিয়েছিলেন, তাঁর আছে অন্য জগৎ, বউ নামের যন্ত্রটার উপস্থিতি সেখানে নেই বললেই চলে। উপরন্তু যৌতুকের টাকার লোভে বউয়ের ওপর চলে তাঁদের অবিরাম নির্যাতন। লটারি পাওয়ার মতো এই সুযোগটা হাতছাড়া করতে চায় না শ্বশুরবাড়ির লোকজনও। তারই ধারাবাহিকতায় একসময় মেয়েটি হয়তো আত্মহত্যা করেন, নয়তো নির্মম নির্যাতনই কেড়ে নেয় তাঁর জীবন। কেউ কেউ রুখেদাঁড়ায় কিন্তু অবলা বলে তাঁকেও একসময় মাথা নত করতে হয়, নয়তো মেনে নিতে হয় বিবাহবিচ্ছেদের মতো অনিবার্য পরিণতি। না, কোনো বিশেষ ঘটনার কথা বলছি না, বলব কীভাবে, গ্রামবাংলার প্রতিটি গ্রামের প্রতিনিধিত্বকারী ঘটনাকে তো আর কোনো নির্দিষ্ট সময়ের ফ্রেমে বাঁধা যাবে না। এটাই কি জীবন? এতটুকুই কি মানুষের মূল্য? অথচ একবিংশ শতাব্দীর মেয়েদের জীবন তো এ রকম হওয়ার কথা ছিল না। নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়ার যে প্রত্যয় আমরা ব্যক্ত করি, তার শিক্ষা কি এই? এখনো এ দেশে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেয়েটিকেও বিয়ে দেওয়া হয় তাঁর মতামতের তোয়াক্কা না করেই।মেয়ের সুখের আশায় যৌতুকের আধুনিক সংস্করণ ‘উপহার’ বা ঘর সাজিয়ে দিতেও পিছপা হন না অনেক বাবা-মা। এত কিছুর পরও কি মেয়েটা সুখীহন? যে ভাই নিজের বোনের বিয়েতে যৌতুক দিতে অস্বীকৃতি জানান, সে-ই হয়তো একদিন অগ্রাহ্য করতে পারেন না এই অভাবনীয় সুযোগ। আর আমরা, মানে আমজনতা, নিজের মেয়ে কিংবা বোনের কিছু না হওয়া পর্যন্ত বসে থাকি, যেন কিছু শুনতে না হয়, কিছু বলতে না হয়। নাম-ঠিকানা পাওয়া যায়নি।